শিক্ষা হলো মানব জীবনের আলোকবর্তিকা, আর বিদ্যালয় হলো সেই আলোর উৎস। আমাদের প্রিয় বাকোসপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা বিস্তার ও চরিত্র গঠনের ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা রেখে চলেছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক ও সামাজিক শিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমি গর্বের সাথে বলতে পারি, আমাদের শিক্ষকবৃন্দ নিষ্ঠা, আন্তরিকতা ও সৃজনশীলতার সাথে শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন। আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং শিক্ষার্থীদের দায়িত্বশীল, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। আমি বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতা ও আন্তরিকতায় এই প্রতিষ্ঠান ধীরে ধীরে আরও এগিয়ে যাবে, ইনশাআল্লাহ। প্রধান শিক্ষক বাকোসপোতা মাধ্যমিক বিদ্যালয়
